জেহনিয়্যাত গঠনে দাওয়াতের বিকল্প নেই : মাওলানা কাসেমী

জেহনিয়্যাত গঠনে দাওয়াতের বিকল্প নেই : মাওলানা কাসেমী

ময়মনসিংহ প্রতিনিধি : ১২ মে শনিবার বাদ আসর জামিআ আশরাফিয়া খাগডহর, ময়মনসিংহ সদর মাদ্রাসায় তালিমী হালকার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসিমী বলেন, জেহনিয়্যাত বিশুদ্ধ না হলে জিম্মাদারি উপলব্ধি করা এবং সঠিক ভাবে সেই জিম্মাদারি পালন করা আদৌ সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিশুদ্ধ জেহনিয়্যাত গঠনে দাওয়াতের বিকল্প নেই। বর্তমানে হাজারও অনৈক্য ও দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে আমার আমাদের সঠিক পরিচয় আরা জানি না। আমাদের সঠিক পরিচয় উপলব্ধির অভাব।

আলেমদের জিম্মাদারীর কথা স্মরণ করিয়ে মাওলানা কাসেমী বলেন, একজন আলেম হিসাবে আল্লাহ ও রাসূল সা. থেকে তাঁর পরিচয় হল, তিনি একজন ওয়ারিশে নবী। আর তাঁর কর্ম এবং জিম্মাদারি ফিকরে উম্মত। তথা উম্মতের দ্বীন ও ঈমানের হেফাজত করতে যুগ উপযোগী কর্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আর এই পদক্ষেপ কেবল তখনই সম্ভব হবে, যখন সেটা হবে আকাবির ও আসলাফের চিন্তা-চেতনার আলোকে।

তথ্য সংগ্রহ : আদিল মাহমুদ                                       সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *