জয়পুরহাটে জব্দ ৪৪ হাজার লিটার ভোজ্যতেল

জয়পুরহাটে জব্দ ৪৪ হাজার লিটার ভোজ্যতেল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ভোজ্যতেল সরবরাহ ও মূল্যে অস্থিতিশীলতার মধ্যে জয়পুরহাটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন ও সুপার পামওয়েল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহির নেতৃত্বে জয়পুরহাট জেলা শহরে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, দেশে ভোজ্যতেল নিয়ে অস্থিরতার মধ্যে জয়পুরহাট শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় শহরের মাড়োয়ারি পট্টির পুরুষোত্তম রংটার (মাড়োয়ারি নাম) তিন গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার সুপার পামওয়েল এবং ধানমন্ডি এলাকার ফারুক ট্রেডার্সের ফারুক সর্দারের সাতটি গুদাম থেকে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন ও সুপার পামওয়েলসহ মোট ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সময় ওই দুটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তেলগুলো সরকার নির্ধারিত দরে ভোক্তা পর্যায়ে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *