জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদনের সময় বাড়ল

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদনের সময় বাড়ল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতি বছরের মতো এবারও সমাজের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাওয়া তরুণ সংগঠকদেরকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। সেই লক্ষ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছিল। শেষ তারিখ ছিল ২৪ অক্টোবর। এক বিজ্ঞপ্তিতে আবেদনের এই সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জানায়, তরুণদের ব্যাপক আগ্রহ এবং সার্বিক অবস্থা বিবেচনা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। যথারীতি আবেদন করা যাবে ইয়াং বাংলার ওয়েবসাইটে (http://jbya.youngbangla.org)। সেখানেই আবেদনের নিয়ম-শর্তসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

২০১৪ সাল থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তরুণরা যেসব বিষয়ে আবেদন করতে পারেন, সেগুলো হলো- মাদকবিরোধী সচেতনতা অভিযান, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যক্রম, দুর্যোগ ঝুঁকি হ্রাসে তৎপরতা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা, সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ।

এছাড়া চলতি বছর নতুন করে যুক্ত করা হয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, হিজরা, দলিত ও অনগ্রসর সমাজকে নিয়ে কাজ করার বিষয়টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *