ঝলমলে আলো রাতের ঢাকায়

ঝলমলে আলো রাতের ঢাকায়

ঝলমলে আলো রাতের ঢাকায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: নতুন রাস্তায় ঝলমলে আলো। ঢাকার বিভিন্ন প্রান্তে এখন রাতের আঁধারের সঙ্গে পাল্লা দিয়ে আলো ফোটাতে ব্যস্ত এলইডি লাইট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বেশকিছু স্থানে এরই মধ্যে সংযোজন করা হয়েছে এই লাইট। নিয়ন আলোর মতোই চাঁদের আলোও যেখানে ফিকে হয়েছে, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে অত্যাধুনিক এলইডি লাইট। দিনের আলোর মতোই ঝকঝক করছে এ বাতি। মিরপুর, আগারগাঁও, শেরেবাংলা নগর, বনানী, গুলশানসহ বেশকিছু এলাকায় লাগানো হয়েছে এলইডি।

গভীর রাতেও আলোর মিছিলে যোগ দিতে ছুটে আসছেন অনেকেই। শহুরে মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে আলোয় মোড়ানো এই সড়কগুলো। এলইডি সংযোজন হওয়ায় চলাফেরায় নিরাপদ বোধ করছেন পথচারীরা। পুরো ঢাকা শহরকে এলইডির আলোয় আলোকিত করার আহ্বান নগরবাসীর। এদিকে আধুনিক ঢাকা গড়তে এলইডির এ প্রকল্প অনেকটা কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা সিটিকে স্মার্ট সিটি করার জন্য এটা আমাদের প্রথম স্টেপ। আমরা রোড়ে স্মার্ট লাইট ব্যবহার করছি। সনাতনী পদ্ধতিতে সুইচ টিপে এটা চালু করতে হবে না। এই বছরের মধ্যে ঢাকাকে আলোকিত করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমধাপে ৪৬ হাজার লাইট লাগানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে উত্তর সিটির প্রধান সড়কসহ অলিগলি সব খানেই এ বাতি লাগানো হবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *