পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডে রাজ্য বিধানসভার সচিবালয় এক নির্দেশনায় জানায়, টি ডব্লিউ ৩৪৮ নম্বর ঘরটিকে নামাজ পড়ার জন্য ব্যবহার করা হবে। এ ঘোষণার পর থেকেই সেখানে বিজেপি প্রতিবাদ শুরু করে। স্পিকার কেন মুসলমানদের নামাজের ঘর দিয়েছেন এর প্রতিবাদে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিজেপি সারা রাজ্য জুড়ে ‘কালো দিবস’ পালন করছে।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় বিক্ষোভ করলে পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ ও জলকামান ছোড়ে।
এদিকে বিজেপির প্রতিবাদের কারণে স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছেন, নামাজের ঘর রাখা হবে কী না, তা একটি সর্বদলীয় কমিটি স্থির করবে।
জানা যায়, গত সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখান। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেন।
উল্লেখ্য, ওই রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকার রয়েছে ২০১৯ সাল থেকে, আর বিজেপি সেখানে প্রধান বিরোধী দল।


