ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষ; নিহত ১০

ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষ; নিহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাস-ট্রাকের সংঘর্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে হালকা সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়।

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা নয়জনের মরদেহ উদ্ধার করেছি। ঢাকা মেট্রো গ-১১০২১৪ বাসটি রাস্তার ওপর উল্টে পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসের মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করি।’

তিনি আরও জানান, এ সংবাদ শুনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে আসেন। তিনি নিজে গাড়ি চালিয়ে আহতদের কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে সড়কটিতে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে শত শত বাস ট্রাক আটকে পড়ে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *