টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাথেয় রিপোর্ট : ঘরের মাঠে অাবারো টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর চট্টলার সাগরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজের প্রথম টেস্ট খেলছে টাইগাররা। চলতি বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ দূর্গে টেস্ট সিরিজে লজ্জা বরণ করে বাংলাদেশ। হোমগ্রাউন্ডে সেই লজ্জা নিবারণের লক্ষ্য টাইগারদের। এ যাত্রায় টস ভাগ্যকে পাশে পেলেন তারা। জিতলেন স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সুখের কথা এটাই এই মাঠে ২০১১ সালে উইন্ডিজের বিপক্ষে টেস্ট ড্র আছে বাংলাদেশের। নইলে শেষ ৭ টেস্ট লড়াইয়ের সবকটিতেই হেরেছে টাইগাররা।

এ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ অফস্পিনার নাঈম হাসানের। ইনজুরি কাটিয়ে দু’মাস পর মাঠে ফিরেছেন সাকিব। একাদশে ফিরেছেন সৌম্য সরকার। এ ত্রয়ী অন্তর্ভুক্ত হওয়ায় বাদ পড়েছেন লিটন দাস, খালেদ আহমেদ ও আরিফুল হক।

চার স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে দু’জন করে পেসার ও স্পিনার দিয়ে। স্পিন আক্রমণে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গী বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দলের দুই পেসার হলেন শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শান ডাওরিচ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *