টাইগার মানসিকতা বুঝতে বিসিবি মনোবিদের স্মরণাপন্ন

টাইগার মানসিকতা বুঝতে বিসিবি মনোবিদের স্মরণাপন্ন

টাইগার মানসিকতা বুঝতে বিসিবি মনোবিদের স্মরণাপন্ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটা দীর্ঘ সময় নিজেদর স্বাভাবিক জীবনযাত্রার বাইরে থাকায় ক্রিকেটারদের চাঙা করতে বিসিবি মনোবিদের স্মরণা হচ্ছে। করোনা ভাইরাস জনিত সৃষ্ট অবস্থার উন্নতি ঘটলে চলতি মাসের শেষে না হলেও, ঈদের পর আগামী মাসের প্রথম থেকে জাতীয় দলের অনুশীলন শুরুর উদ্যোগ নিয়েছে বিসিবি। জাতীয় দল পরিচালনা, পরিচর্য্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক’দিন আগে এ তথ্য জানিয়েছেন। জাগোনিউজেও সেই রিপোর্ট প্রকাশ হয়েছে।

টাইগারদের সাথে বেশ অনেক দিন ধরেই কজ করছেন এক ঝাঁক বিদেশী কোচিং স্টাফ। হেড কোচ থেকে শুরু করে কম্পিউটার অ্যানালিস্টসহ মোট ৮ জন ভিনদেশি কোচ আছেন তামিম, মুশফিক ও রিয়াদদের জন্য।

কিন্তু করোনার কারণে কোন কোচই এখন আর কাজে নেই। বিদেশি কোচতো বহুদুরে, দেশে ঘরে থেকে ক্রিকেটাররা মাঠে গিয়ে জিমওয়ার্ক, রানিং-স্ট্রেচিং আর স্কিল ট্রেনিং করতে পারছেন না। শুধু ঘরে বসে বিসিবি ট্রেনারের দেয়া কিছু ফিটনেস ট্রেনিংয়ের সূচি মেনে সময় কাটছে ক্রিকেটারদের।

তাও সবাই খুব ভারি ফিটনেস ট্রেনিং করতে পারছেন না। কারণ, রুটিন করে ফিটনেস ট্রেনিং করার জন্য জিমওয়ার্ক একান্তই জরুরি। কারো বাসায়তো আর জিম নেই। তারপরও জানা গেছে, কয়েকজন ক্রিকেটার জিমের কিছু সামগ্রি কিনে ঘরেই মিনি জিম বানিয়ে নিয়েছেন। সেখানে নানা শারীরিক অনুশীলন করছেন।

করোনার কারণে সেই মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ঘরে বসা ক্রিকেটাররা। শুধু যে জাতীয় দলের ক্রিকেটাররাই ঘরে বসা, তা নয়। নারী ক্রিকেটার এবং বিশ্বজয়ী যুব দলের খেলোয়াড়দেরও একই অবস্থা। তারা সবাই ঘরে বসে ছটফট করছেন, মাঠে নামতে না পারার কারণে। প্রত্যেকের মনেই মাঠে ফেরার তাড়া।

তবে এবার ক্রিকেটারদের মানসিক দিক থেকে চাঙ্গা ও ফুরফুরে রাখতে বিসিবি আরও একটি উদ্যোগ নিয়েছে। ক্রিকেটারদের ঘরে বসে থাকা ও একঘেঁয়েমি কাটাতে মনোবিদ নিয়োগের কথা ভাবা হচ্ছে। খুব শিগগিরই অনলাইনে ক্রিকেটারদের ক্লাস নেবেন মনোবিদ।

ভাষা যাতে কোন সমস্যা না হয়, তাই বাংলাভাষী মনোবিদ নিয়োগের সিদ্ধান্তও চূড়ান্ত। আকরাম খান জাগো নিউজকে জানিয়েছেন, আমরা জানি, এই করোনাকালিন সময়ে যেহেতু ক্রিকেটাররা অনুশীলন করতে পারছে না। বাইরে বের হওয়া সম্ভব হচ্ছেনা। স্বাভাবিক জীবন নির্বাহ করতে না পারায় প্রথমতঃ তাদের একঘেঁয়েমি ভাব চলে এসেছে। পাশাপাশি একটা মানসিক সমস্যা তৈরি হওয়ার মুখেও পড়েছে তারা। এ মানসিক অস্থিরতা ও একঘেঁয়েমি ভাব কাটাতে আমরা ক্রিকেটারদের ফুরফুরে রাখতে মনোবিদের সংস্পর্শ ও তার পরামর্শর ব্যবস্থা করেছি।

প্রবাসী বাংলাদেশি মনোবিদ আজহার আলী খান ক্রিকেটারদের সাথে কাজ করবেন। আকরাম খান জানালেন, ‘মনোবিদ প্রাথমিক অবস্থায় আকবর আলী, ইমন, শরিফুল ও রাকিবুলদের অনলাইনে ক্লাস নেবেন। বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটারদের পাশাপাশি রুমানা, সালমা, জাহানারাও ওই অনলাইনে ক্লাসে শরিক হবে।’

তবে মনোবিদ খান জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কাজ করবেন কি না, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান তা নিশ্চিত করে বলতে পারেননি। তার ভাষায়, এটা জাতীয় দলের ক্রিকেটারদের ওপর ছেড়ে দেয়া হবে। তারা চাইলে অবশ্যই পারবে।

জাতীয় দলের ক্রিকেটারদের জন্যও অবারিত থাকবে এ মনোবিদের অনলাইন ক্লাস। তামিম, মুশফিক, রিয়াদ, লিটন, সৌম্য, মিরাজ, মোস্তাফিজ ও রুবেলদের কেউ ওই মনোবীদের অনলাইন ক্লাসে অংশ নিতে চাইলে অংশ নিতে পারবে।’

আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী সব ঠিক থাকলে হয়ত আগামী সপ্তাহে মনোবিদের ওই অনলাইন ক্লাস শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *