পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মুহাম্মদ আসোয়াদ (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ঘাটাইল-ভূয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল প্রতিনিধি। আসোয়াদ একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসোয়াদ রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. শাহিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।


