পাথেয় রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন -মাহিন্দ্রের চালক শামষূল হক ও সহকারী শ্যামল।
ঘাটাইল থানার ওসি মাসুদুল হক জানান, দুপুরে পাবনা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুল হক নিহত ও চারজন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন শ্যামল ও অজ্ঞাত আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘাটাইল উপজেলার বিয়ারা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০), রহিমা বেগম (৪২), চায়না (৩৮) ও কলেজছাত্র আফজাল হোসেন (২১)।


