টানা এক মাস দেশে করোনায় মৃত্যুশূন্য

টানা এক মাস দেশে করোনায় মৃত্যুশূন্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে দেশে টানা ৩০ দিনের মত করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।

এদিকে ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৫৭৫ জন।

রংপুরে হাঁড়িভাঙা আমে ১৫০ কোটি টাকা ব্যবসার আশারংপুরে হাঁড়িভাঙা আমে ১৫০ কোটি টাকা ব্যবসার আশা
শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *