পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা শনাক্ত বেড়েছে। মঙ্গলবার ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। সেখানে বুধবার শনাক্ত হলো ৫৮ জনের দেহে।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জনে।
আজ বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৯০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
এতে আরো বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ লাখ ৩ হাজার ১১৭ জন।


