টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে আনিল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এসকে ফরহাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘আনিল নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দেয়। অনিল শুক্রবার বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এসকে ফরহাদ বলেন, ‘বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *