টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

পাথেয় রিপোর্ট : টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *