টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ শুক্রবার সরকারি ছুটির দিনে নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে তিনি গোপালগঞ্জের উদ্দেশ্যে গণভবন থেকে রওনা হন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক বা রাষ্ট্রীয় কাজে যাচ্ছেন না। এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর।

গত ৪ জুলাই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর সড়কপথে সপরিবারে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সাথে সেতুর উপরে কিছুক্ষন অবস্থান করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *