টুঙ্গিপাড়া যেতে চান নরেন্দ্র মোদি

টুঙ্গিপাড়া যেতে চান নরেন্দ্র মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) আগ্রহ প্রকাশ করেছেন টুঙ্গিপাড়ায় যাবেন। এটি নিয়ে কাজ চলছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ, স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেও ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ২৭ মার্চ।

ভারতের ট্রানজিট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভূটানে যাওয়ার বিষয়ে অনুরোধ করেছি এবং ভারত এই বিষয়টি বিবেচনা করছে।’

তিনি বলেন, ‘আমরা কানেক্টিভিটি চেয়েছি। বলেছি নেপাল ও ভূটানের সঙ্গে কানেক্টিভিটি চাই। বিবিআইএন করেছিলাম এবং ভূটানের জন্য আটকে ছিল। এখন যতদূর হয়েছে ততদূর এটি চালু করবো।’

ভারত-মিয়ানমার-থাইল্যান্ড রোডের সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *