টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ১৬ কোটি টাকার মূল্যের ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের খোনকার পাড়া এলাকা হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ভোরে খবর পেয়ে তার নেতৃতে এসআই মনজুরুল হকসহ পুলিশের একটি টিম টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া বীচ এলাকায় অভিযান চালায়। এতে বস্তাভর্তি ৫৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা ইয়াবাগুলো ফেলে সু-কৌশলে পালিয়ে যায়। পড়ে বস্তাভর্তি প্যাকেট গুলো খুলে গণনা করে ৫ লাখ ৫০ হাজার পিস ইযাবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা গুলির মূল্য সাড়ে ১৬ কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া গত ২৫ ফেব্রয়ারি টেকনাফ থানায় যোগদান করার পর থেকে ইয়াবা, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান জোরদার হয়েছে। বিগত দেড় মাসে শুধু টেকনাফ মডেল থানায় পুলিশ ১১ লাখ ২৭ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। আর ইয়াবা উদ্ধারের ঘটনায় ৪২টি মামলায় আটক ১৪ জন ইয়াবা পাচারকারীসহ ৪৮ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গেল সপ্তাহে টেকনাফের খায়ুকখালী ঘাটে অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্রলারসহ জব্দ করার পর এ অভিযানটি এ যাবত কালের টেকনাফ থানার পুলিশ বাহিনীর সর্ববৃহৎ ইয়াবা উদ্ধারের ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *