টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার ঘাট কাস্টমস টিভি টাওয়ার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে একই স্থানে দুর্ঘটনা দুটি সংঘটিত হয়।

শাহপরীর দ্বীপ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের একজন বাংলাদেশি ও অপর দুজন রোহিঙ্গা নাগরিক। এর মধ্যে একজন শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি টাওয়ার এলাকার ঢালুতে আলু ভর্তি পিকআপ ও গ্যাস ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া (৩০)। আহত দুই ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে উখিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে।

অপরদিকে একই স্থানে রাত ৯টার দিকে রোগী বহনকৃত অ্যাম্বুল্যান্স উল্টে গিয়ে দুজন রোহিঙ্গা নিহত হয়েছে। এর মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছে আরো দুজন রোহিঙ্গা। তাদের পরিচয় পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। আহতদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতলে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *