টেকনাফে ৫০ হাজার ইয়াবার চালান জব্দ

টেকনাফে ৫০ হাজার ইয়াবার চালান জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ভোর ৪টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদে চৌধুরীপাড়া স্লুইস গেইটসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুই জন লোক নাফনদী পার হয়ে ব্যাগ কাঁধে নিয়ে স্লুইস গেইট বেয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের ধাওয়া করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে অন্ধকারের মধ্যে কেওড়া বন হয়ে নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

জব্দকৃত এসব ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *