টেক্সাসের বিধ্বস্ত মসজিদ মেরামতে চার্চের সহায়তা

টেক্সাসের বিধ্বস্ত মসজিদ মেরামতে চার্চের সহায়তা

টেক্সাসের বিধ্বস্ত মসজিদ মেরামতে চার্চের সহায়তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের ডেটন শহরে প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত হয়েছে স্থানীয় একটি মসজিদ। বিধ্বস্ত মসজিদ মেরামতের সহায়তায় এগিয়ে এসেছে পার্শ্ববর্তী একটি চার্চ। প্রাকৃতিক মহাদুর্যোগে ডেটন শহরের ইসলামিক সোসাইটি ক্ষতিগ্রস্ত হলে তা পুননির্মানে অর্থ সংগ্রহ একটি ক্যাম্পেইন শুরু করেছে ডেন্টনের ইউনাইটেড মেথোডিস্ট চার্চ।

প্রবল তুষারপাত ও ঝড়বায়ুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ছাদের ফেটে পড়া পাইপ থেকে পানি মসজিদে ভেতর প্রবল বেগে পানি ছড়িয়ে পড়ছে। এরপর পার্শ্ববর্তী একটি চার্চ মসজিদ মেরামতের অর্থ সংগ্রহে ক্যাম্পেইন শুরু করে। সপ্তাহব্যাপী চলতে থাকা এ ক্যাম্পেইনে এক লাখ ডলার অনুদানের আশা করা হচ্ছে। ইতিমধ্যে ৫৫ হাজার ডলার অনুদান জমা হয়েছে।

চার্চের পরিচালক জোনাথন পেরি এক বিবৃতিতে লিখেন, ‘ডেন্টনের ইউনাইটেড মেথোডিস্ট চার্চ আপনাদের পাশে আছে। আমরা আপনার জন্য প্রার্থনা, ভালবাসা ও সমর্থন প্রেরণ করি। আমরা কীভাবে আরও সাহায্য করতে পারি অনুগ্রহ করে তা আমাদের জানান। মসজিদটির সঙ্গে চার্চের দীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।’

১৮৫৭ সালে টেক্সাসের ডেটন শহরে ফাস্ট ইউনাইটেড চার্চ প্রতিষ্ঠিত হয়। অতঃপর ১৯৮১ সালে চার্চ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে মসজিদটি প্রতিষ্ঠা লাভ করে।

মসজিদ মেরামতে আর্থিক সহযোগিতাকে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলে অবিহিত করেছেন ডেন্টন ইসলামিক সোসাইটি পরিচালনা পরিষদের প্রধান ফারাজ কুরেশি। তবে মেথোডিস্ট চার্চের এ আচরণ টেক্সাসের সবার কাছে প্রশংসনীয় হয়নি বলে জানান তিনি। তাছাড়া ফোর্ট ওয়ার্থের রেডিও স্টেশন ডাব্লিওবিএপি জানায়, মসজিদের কোনো অংশের নির্মাণ কাজে ইসলাম শত্রু ভাবাপন্ন কারো আর্থিক সহায়তার নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেসন্স।

সূত্র : আমেরিকা ম্যাগাজিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *