পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের বাবরালী গাজীর ছেলে কবির গাজী (৪০) ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী যশোর জেলার নওয়াপাড়ার সেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাধন কুমার সেন (৩৯)।
স্থানীয়রা জানান, কবির ও সাধন বিকালে ভোমরা স্থল বন্দর থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরাগামী একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান কবির ও সাধন। মটরসাইকেলটি ধাক্কা দেয়ার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিজেলইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
সদর থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
/এএ


