ট্রাক-লেগুনা সংঘর্ষে কুমিল্লায় ভাই-বোনসহ নিহত ৪

ট্রাক-লেগুনা সংঘর্ষে কুমিল্লায় ভাই-বোনসহ নিহত ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেন ভুইয়া (৩৫) ও তার বোন লিপা আক্তার (৪০)। অপর দুজন লেগুনার চালক ও হেলপার, যাদের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে কুমিল্লা শহর অভিমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *