ট্রাম্পের সঙ্গে পরকীয়া আছে হ্যালির!

ট্রাম্পের সঙ্গে পরকীয়া আছে হ্যালির!

ওয়ার্ল্ড ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির বিবাহবহির্ভূত সম্পর্কে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সাংবাদিক মাইকেল ওলফের বহুল আলোচিত বই ফায়ার অ্যান্ড ফিউরি প্রকাশের পর ট্রাম্প ও নিকি হ্যালির মধ্যে শারীরিক সম্পর্ক থাকার গুজব অফলাইন ও অনলাইনে ছড়িয়ে পড়ে। ওলফ তার বইয়ে লিখেছেন- প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে তার সঙ্গে প্রচুর ব্যক্তিগত সময় অতিবাহিত করেছেন।

এছাড়া গত সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওলফ বলেছেন, তিনি ‘শতভাগ নিশ্চিত’ যে ট্রাম্প বর্তমানে কারও একজনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন। গত বছর প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদটিতে সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর হ্যালিকে বসান ট্রাম্প। গুঞ্জন রয়েছে ভবিষ্যতে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন হ্যালি। ওলফ দাবি করেন, প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প ও নিকি হ্যালি যে একান্তে সময় কাটিয়েছেন, তা তিনি নিশ্চিত। রাজনীতিতে তার ভবিষ্যত তৈরি করে দিতে চান ট্রাম্প।

তবে ওলফের দাবি অস্বীকার করেছেন হ্যালি। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা খুবই আপত্তিকর ও বিরক্তিকর। তিনি কখনই প্রেসিডেন্টের সঙ্গে একাকী থাকেন না। এমন অনুমান একেবারেই সত্য নয়।’ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে হ্যালি বলেন, ‘আক্ষরিক অর্থেই আমি এয়ারফোর্স ওয়ানে চড়েছি মাত্র একবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *