ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৫৯ জন গ্রেফতার

ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৫৯ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০৮০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২২ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা থেকে আজ সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *