ডিএমপির ২ সহকারি পুলিশ কমিশনার বদলি

ডিএমপির ২ সহকারি পুলিশ কমিশনার বদলি

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি কমিশনার পদের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশের সহকারি কমিশনার মাহফুজা আক্তার শিমুলকে সহকারি পুলিশ কমিশনার (প্রশাসন)-তেজগাঁও হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর অঞ্চলের সহকারি পুলিশ কমিশনার (পেট্রোল) মো. সাইফুল আলম মুজাহিদকে দারুসসালাম জোনে (এসি, ট্রাফিক) বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *