ডিজিটাল লিটারেসি নিয়ে বাংলাদেশর সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া

ডিজিটাল লিটারেসি নিয়ে বাংলাদেশর সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের সঙ্গে রবিবার (৩০ অক্টোবর) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার।

ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত আইসিটি প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই সাক্ষাৎ পর্বে আরও ছিলেন ফার্স্ট সেক্রেটারি ড. সেচা ব্লুমেন, সেকেন্ড সেক্রেটারি ডানক্যান ম্যাককুলাফ এবং ট্রেড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক মোস্তাফিজুর রহমান।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ছিলেন অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন, এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসানসহ আরও অনেকে।

সভায় শিক্ষা, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল লিটারেসি নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া স্টার্টআপ বিনিয়োগ ও তাদের উন্নয়নসহ স্কিল ডেভেলপমেন্ট নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী। সভায় ডিজিটাল লিটারেসির গুরুত্ব বিবেচনা করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রামসহ অস্ট্রেলিয়া-বাংলাদেশের বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোকপাত করেন প্রতিমন্ত্রী। এছাড়া মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ, প্রযুক্তিকে মুখ্য রেখে অফশোর ক্যাম্পাস গঠন, ই-মার্কেটপ্লেস, ন্যাশনাল জব পোর্টাল, মাই গভ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

বৈঠক শেষে হাই কমিশনার এবং আইসিটি প্রতিমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কার্যালয় পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *