ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮৪ জন। অপর দিকে গত একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৩৯০ জন, ঢাকা বিভাগে, ২৪৩, বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, খুলনা বিভাগে ১২১ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগ এবং বাকি তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের বাসিন্দা। এনিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত এক দিনে সারা দেশে এক হাজার ৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ নিয়ে মোট ৭২ হাজার ৫৯৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Related Articles