পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। যা এই বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শরিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে এসব রোগী মারা যান। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এই বছর মোট ছাড়পত্র পেয়েছেন ২৫,২৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮,৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১,১৭৯ জন। মারা যান ১,৭০৫ জন।


