ডেঙ্গুরোগীর সংখ্যা ছাড়ালো ১২ হাজার

ডেঙ্গুরোগীর সংখ্যা ছাড়ালো ১২ হাজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। গত ১ জানুয়ারি থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে।

আর বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৭৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৫৯ জন ভর্তি রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ৫২ জনের।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৭৫ রোগী ভর্তি হন। এ সময়ে মোট ভর্তি রোগীদের মধ্যে ২২০ জন রাজধানীতে ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৫ জন ভর্তি হন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৫ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৫ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫৫ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর হাসপাতালে ভর্তি মোট ১২ হাজার ৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৭৩৫ জন রোগী ভর্তি হন। তার মধ্যে ৫২ জনের মৃত্যু হয়। তন্মধ্যে ১২ জন জুলাইয়ে, আগস্টে ৩৪ জন এবং ৬ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জন মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *