ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্রাহকের অর্থ আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগে ডেসটিনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে চলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ মে) এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। রফিকুল আমিনের পাশাপাশি রায়ে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এই মামলায় মোটি আসামি ৫১ জন। বর্তমানে কারাগারে আছেন- রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম। জামিনে রয়েছেন হারুন-অর-রশিদ, জিয়াউল হক মোল্লা, সাইফুল ইসলাম রুবেল এবং জেসমিন আক্তার। বাকি ৪৪ জন পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *