ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

ঢাকার শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এই মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পর্ষদ পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *