ঢাকার ফুটপাতে চলছে  মোটরবাইক

ঢাকার ফুটপাতে চলছে  মোটরবাইক

নিজস্ব প্রতিবেদক ● ফুটপাতে মোটরবাইক চালানোর প্রবণতা বন্ধে আইন থাকলেও তার তেমন কোন প্রয়োগ না থাকায় রাজধানীতে সহসাই দেখা যায় রাস্তার পাশের ফুটপাতে শোঁ শোঁ করে চলছে মোটরবাইক। এমনকি পথচারীদের তোয়াক্কা না করে রাজধানীতে আবারও বেড়েছে ফুটপাতে মোটরবাইক চালানোর প্রবণতা। সরেজমিনে তেজগাঁওয়ের তিব্বত মোড় থেকে মহাখালী যাওয়ার পথে দেখা যায়, নবনির্মিত প্রশস্ত ফুটপাতে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোটর সাইকেল। মতিন রহমান নামে এক চালকের কাছে ফুটপাতে উঠার কারণ জানতে চাইলে তিনি বলেন, রাস্তাঘাট ভাঙ্গা। তাই ফুটপাতে মোটর সাইকেল নিয়ে উঠি। এছাড়া আগের রাতে বৃষ্টি হওয়ায় রাস্তায় এখনও পানি জমে আছে।

রাস্তায় খানা-খন্দেও ভরা। চলাচলের উপায় নেই। তাই বাধ্য হয়ে ফুটপাত দিয়ে চলতে হয়। সাইদুর রহমান নামে আরেক চালক বলেন, রাস্তায় প্রচ- জ্যাম। এতে প্রচুর সময় নষ্ট হয়। যার কারণে আমাদের ফুটপাতে উঠতে হয়। রাস্তা খোলা থাকলে, বা মোটরবাইক যাওয়ার আলাদা লেন থাকলে আমরা ফুটপাতে উঠতাম না। এর আগে ফুটপাতে ছোট লোহার পিলার বসিয়ে মোটরবাইক ও সাইকেল চলাচলে বাধা দেয়া হয়েছিলো।

বর্তমানে নতুন পথে সেই পিলার এখনও স্থাপন করা হয়নি। তাই আইন প্রয়োগের পাশাপাশি ফুটপাতে লোহার পিলার বসানোর দাবি জানিয়েছেন পথচারীরা। মোসলেম উদ্দিন নামে এক পথচারী বলেন, আইনের প্রয়োগ তেমন একটা না থাকায় এই সমস্যা হচ্ছে। আমাদের সবার ট্রাফিক আইন মানা উচিত। আর রাস্তায় পিলার দিলে সুবিধা হয়, মানুষ যাতায়াত করতে পারবে। ফুটপাতে মোটর সাইকেল উঠতে পারবে না। সিটি কর্পোরেশন বলছে, শুধু আইন প্রয়োগ নয়, এই বিষয়ে প্রয়োজন সচেতনতা। কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান বলেন, শুধু আইন প্রয়োগ করে এসব কমানো যাবে না। একটু ধৈর্য আর সচেতনতাই পারে এই সমস্যার সমাধান দিতে। এরপরেও সিটি কর্পোরেশন এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *