ঢাকার বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের মান “অস্বাস্থ্যকর” নিয়ে ঢাকার অবস্থান তৃতীয়। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৬।

ভারতের কলকাতা ও ঘানার আক্রা যথাক্রমে ২২৮ ও ১৯৬ স্কোর নিয়ে তালিকার প্রথম দুটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে “অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” হিসেবে ধরা হয়। যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর “ঝুঁকিপূর্ণ” বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *