ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (৮ জুন) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জরুরি গ্যাস শাট ডাউন কাজের এই সমস্যা হবে বলেও জানিয়েছে বিতরণকারী সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে সোমবার (৭ জুন) তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, জরুরি গ্যাস শাট ডাউন কাজের জন্য কমলাপুর রেল স্টেশন থেকে টিটিপাড়া, মুগদা, গোলাপবাগ, সায়দাবাদ বাস টার্মিনাল, বেলতলা, মানিক নগর, আর কে মিশন রোড, গোপীবাগ, অতীশ দীপঙ্কর রোড, উত্তর যাত্রাবাড়ী এবং ধলপুর এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *