ঢাকার শারিঘাটে কাশফুল স্বর্গ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশফুলের স্বর্গ ঢাকার কাছেই। একবার দেখতে গেলেই চোখে যেনো লাইট জ্বলে ওঠে। শারদ বিকেলে একগুচ্ছ কাশফুল স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায়, হাতের স্পর্শ পৌঁছে যায় হৃদয়ে… শরতের কাশফুল অগোচরে হৃদয়ে দোলা দিয়ে যায় তরুণ তরুণীর মনে। শারদীয় বিকেল গুলো শুধু কাশফুলের জন্যই হয়ে ওঠে মনোরম। নদীর ধারে, জলের ধারে, উপকূলেই এই ফুল স্বমহিমায় নিজেদের জানান দিয়ে যায়।
ঢাকার উপকণ্ঠে বালুকাময় জল উপকূলে ফুটেছে রাশি রাশি কাশফুল। ঢাকার কেরানীগঞ্জ, দিয়াবাড়িসহ ঢাকার উপকণ্ঠের নানাপ্রান্তে শারদ মধ্যপ্রান্তে রাশিরাশি শ্বেতশুভ্র কাশফুল এখন নিজেদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। আর এই মৌসুমী কাশফুলের মহিমা পৌঁছে গেছে সুদূর বিদেশে। চীনের একটি আন্তর্জাতিক গণমাধ্যম ঢাকার উপকণ্ঠে ফোটা এই কাশফুল কয়েক কলম লিখেছে। বর্ণনা করার চেষ্টা করেছে শরতের সৌন্দর্য।
কেরানীগঞ্জের শারিঘাটে তোলা কাশফুল বাগানের বেশ কিছু ছবি তুলে পোস্ট করে চীনা গণমাধ্যম সিজিটিএন লিখেছে, ‘বাংলাদেশের ঢাকার উপকূল শারিঘাটে জলের কাছে বেড়ে ওঠা কাশফুল উপভোগ করতে নেমেছে মানুষ।’
সিজিটিএন নিজেদের কথা এমন ভাবেই বলে, ‘আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা সিজিটিএন এর লক্ষ্য, চীন এবং অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ও পারস্পরিক বিশ্বাসকে বাড়িয়ে তুলতে, সঠিক ও সময়োচিত সংবাদ কভারেজের পাশাপাশি সমৃদ্ধ অডিওভিউজুয়াল পরিষেবাগুলি বিশ্বব্যাপী দর্শকদের সরবরাহ করা।’
কবিরা বলেন, ‘শীতের ভারী কুয়াশায় আমার কাশফুল গুলো ঝরে পরছে নিরবে! ইচ্ছে করছে মধুর সাথে হেমলক মিশিয়ে খেয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করি!’


