ঢাকা টেস্টে জয় চায় দুই দল

ঢাকা টেস্টে জয় চায় দুই দল

স্পোর্টস ডেস্ক : খেলার আগে উইকেট দেখাটা এখন রেওয়াজ হয়ে গেছে। সেই রেওয়াজ অনুযায়ী মাঠের লড়াইয়ের আগে উইকেট দেখে তার আচরণ বোঝার চেষ্টা করলেন দুই দলের ক্রিকেটাররা। তবে উইকেট যাই হোক না কেন! বাংলাদেশ এবং শ্রীলংকা উভয় দলেরই প্রত্যাশা ঢাকা টেস্টের রেজাল্ট।

সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ড্র হওয়ায় দুই দলই সমানে সামান। ঢাকা টেস্টে জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় উভয় দল। সেই চাওয়া থেকে ফল প্রত্যাশা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং দিনেশ চান্দিমাল।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি শুরু হবে। রীতি অনুযায়ী ম্যাচের আগের দিনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন উভয় দলের অধিনায়ক।

নিজেদের টার্গেট নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, উইকেট দেখে আমার কাছে মনে হয়েছে শুষ্ক পিচ। এখানে রেজাল্ট হবে। এবং স্পিনারদের জন্য সহায়ক হবে। প্রতিপক্ষ শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেছেন, তারা ওয়ানডের চেয়ে বেটার দল। এ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, উনার মতামত উনি দিয়েছেন। আমার মনে হয় আমরাও ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে। আমরা যদি আমাদের স্কিল অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।
শ্রীলংকা দলের অধিনায়ক নিজেদের প্রত্যাশা নিয়ে বলেন,উইকেট দেখে মনে হচ্ছে স্পিন সহায়ক হবে। সেই দিক থেকে বললে আমাদের ভালো মানের বেশকিছু স্পিনার আছে। বিশেষ করে ওয়ানডের তুলনায় টেস্টে আমাদের ভালো মানের কিছু খেলোয়াড় আছে। আমাদের এখন মূল লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা। আমরা যদি পরিকল্পনা প্রয়োগ করতে পারি তাহলে রেজাল্ট আসবে।

ঢাকা টেস্টে বাংলাদেশের চাওয়া স্পিন উইকেট। যদিও দলের সেরা স্পিনার সাকিব আল হাসন ইনজুরির কারণে বাইরে। উইকেট স্পিন হলে সুবিধে পাবে শ্রীলংকাও। তাদের সেরা স্পিনার রঙ্গনা হেরাথকে সামলাতে পারবে তো বাংলাদেশ?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, হেরাথ খুব অভজ্ঞি, তাছাড়া দিলরুয়ান পেরেরাও খুব ভালো মানের বোলার। তাদেরওই রকম কোয়ালিটিও আছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরাও স্কিলফুল। দিন দিন আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো হচ্ছে। সেদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় মাঠে আমরা আমাদের পরিকল্পনাগুলো কীভাবে প্রয়োগ করি।

সর্বশেষ ২০১৪ সালে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সেবার ঢাকায় ৩-০ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় টাইগাররা। তিন বছর পর ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এনিয়ে মাহমুদউল্লাহ বলছেন, আমারা চ্যালঞ্জেটা নিতে উদগ্রীব। আমাদের সব প্লেয়ার ইতিবাচক চিন্তা করছে। সেই চিন্তাগুলো মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *