ঢাকা ডায়নামাইটসের কাছে খুলনা টাইটান্সের অসহায় আত্মসমর্পণ

ঢাকা ডায়নামাইটসের কাছে খুলনা টাইটান্সের অসহায় আত্মসমর্পণ

ক্রীড়া ডেস্ক : বিপিএলের মঞ্চে খুলনা টাইটান্সকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্টের হট ফেবারিটরা দল ঢাকা ডায়নামাইটস। ঢাকার ১৯২ রানের জবাবে ১৩ ওভারে মাত্র ৮৭ রানে অল-আউট হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স। খুলনার তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই অংকে পৌঁছতে পারেনি।

১৯৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় খুলনা। অপর ওপেনার জুনায়েদ সিদ্দিকী ১৬ বলে ১ চার ৩ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া আরিফুল হক ১৯ এবং নাজমুল হোসেন শান্ত ১৩ রান করেন। আশ্চর্য হলেও সত্য যে, আর কোনো ব্যাটসম্যান দুই অংক ছুঁতে পারেননি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং ২টি নিয়েছেন সুনিল নারাইন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইটান্সের বিপক্ষে রানের পাহাড় গড়ে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৯২ রান। দুই ওপেনার হাজরাতুল্লা জাজাই এবং সুনিল নারাইন ব্যাটে ঝড় তুলে ৫.১ ওভারে উপহার দেন ৬৭ রানের জুটি। ১৪ বলে ১৯ করা সুনিল নারাইন আউট হলে ভাঙে এই জুটি। তবে দুই বার ক্যাচ দিয়ে জীবন পাওয়া হাজরাতুল্লাহ জাজাই ঠিকই ২৬ বলে তুলে নেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

শেষ পর্যন্ত স্টারলিংয়ের বলে আরিফুল হকের তালুবন্দি হয়ে থামে জাজাইয়ের ৩৬ বলে ৩ চার ৫ ছক্কায় ৫৭ রানের ইনিংস। ১৮ বলে ২৮ করে আউট হন রনি তালুকদার। অধিনায়ক সাকিব টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়ে ‘ডাক’ মারেন। এরপর ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন দুই ক্যারিবীয় কায়রান পোলার্ড এবং আন্দ্রে রাসেল। পোলার্ড আউট হন ১৬ বলে ২৭ রানে। ওয়াইসের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে রাসে করেন ২২ বলে ২৫ রান। শেষে শুভাগতর ৭ বলে ১১* রানে ৬ উইকেটে ১৯২ রানের সংগ্রহ পায় ঢাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *