ঢাকা মহানগরীতে বিনামূল্যে খাবার পানি দেবে ওয়াসা

ঢাকা মহানগরীতে বিনামূল্যে খাবার পানি দেবে ওয়াসা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চলমান দাবদাহে রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। নগরীর বেশ কয়েকটি জনবহুল স্থানে বিশেষ ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানি সরবরাহ করবে সংস্থাটি। ঢাকাবাসী ওয়াসার এই সেবা পাবেন বিনামূল্যে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওয়াসার বিনামূল্যের এই সেবা পাবে নগরবাসী।

ঢাকা ওয়াসার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশে তীব্র দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার শঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।

ঢাকা মহানগরীতে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি দেওয়ার বিষয়ে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, যতোদিন তীব্র দাবদাহ চলমান থাকবে ততদিন ওয়াসা ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *