ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

পাথেয় রিপোর্ট : গাজীপুরের হোতাপাড়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলিগেন্স গার্মেন্টসের শ্রমিকরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ বকেয়া বেতন ও বোনাস দেয়ার কথা ছিল। সামনে কোরবানির ঈদ, কিন্তু কর্তৃপক্ষ বেতন-বোনাস দিতে গড়িমসি করছে। তাই মহাসড়কে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বেতন-বোনাসের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। এর পর অবরোধ করে বিক্ষোভ করে। তাদের শান্ত করার চেষ্টা চলছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বভাবিক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *