ঢাকা-২ ও ৩ আসনে বাতিল ৭ প্রার্থীর মনোনয়ন

ঢাকা-২ ও ৩ আসনে বাতিল ৭ প্রার্থীর মনোনয়ন

পাথেয় রিপোর্ট : অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন যাচাইয়ে বাদ পড়ছেন অনেক প্রার্থীই। বাদের তালিকায় আছেন অনেক হেভিওয়েটরাও। এদিকে ঢাকা-২ ও ৩ আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

০২ ডিসেম্বর রবিবার দুপুরে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের এ ঘোষণা দেয়া হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঢাকা-২ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ১০ জন। মনোনয়ন বাতিল হয়েছে ৪ জনের। আর ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮ জন। তাদের মধ্যে বাতিল হয়েছে তিন জনের মনোনয়নপত্র।

ঢাকা-২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, বিএনপির আমান উল্লাহ আমান, বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মইনুদ্দিন রিপন, কমিউনিস্ট পাটির সুকান্ত শফি চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মারুফ খান।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, বর্তমান সাংসদ ও খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম, বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান (আমান উল্লাহ আমানের ছেলে), গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, জাতীয় পার্টির শাকিল আহমেদ।

ঢাকা-৩ আসনে যাদের বাতিল হয়েছে তারা হলেন, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, ইসলামী আন্দোলনের সুলতান আহমেদ খান, জাতীয় পার্টির মনির সরকার।

অন্যদিকে যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী আরিফুল হক ও আলী রেজা, বাসদের প্রার্থীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *