ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৭ আগস্ট

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৭ আগস্ট

ঢাবি প্রতিনিধি ● ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান শ্রেণিতে) ভর্তির আবেদন আগামী ৭ আগস্ট (সোমবার) দুপুর ২টা থেকে শুরু হবে। চলবে ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের এ আবেদন করতে হবে। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী গ-ইউনিটের ভর্তি পরীক্ষা

১৫ সেপ্টেম্বর (শুক্রবার), চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর (শনিবার), খ- ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর (শুক্রবার), চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২৩ সেপ্টেম্বর (শনিবার), ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর (শুক্রবার) এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের ww w.univdhaka.edu মাধ্যমে ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরে বিস্তারিত জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *