ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, মো. হিরন মিয়া (৪০) ও মো. ওসমান (৬০)।  বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কারারক্ষী মো.বুলবুল জানান, হিরন একটি বিষ্ফোরক মামলায় কারাগারে বন্দি ছিলেন, তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হিরন (৪০) কে মৃত ঘোষণা করেন। এর পরপর  অসুস্থাবস্থায় আরেক বন্দি মো. ওসমান (৬০) কেও  মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে আসেন কারারক্ষী মাসুদ রানা। কারারক্ষী মো.হানিফ জানান, ওসমান ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর (কয়েদি-২০০১/এ)। ওসমানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার উত্তর চরমনিমহন। তার বাবার নাম মৃত গফুর মোল্লাহ্। অন্যদিকে, হিরনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার ডাঙ্গায়। তার বাবার নাম মৃত আব্দুল মোতালেব। তার বন্দি নম্বর (হাজতি-৩৯৩২/১৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *