তরুণদের পক্ষেই সম্ভব গণতন্ত্রের পুনরুদ্ধার : ডা. জাফরুল্লাহ

তরুণদের পক্ষেই সম্ভব গণতন্ত্রের পুনরুদ্ধার : ডা. জাফরুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের নিপীড়িত শোষিত মানুষের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তরুণদের পক্ষেই সম্ভব, কিন্তু এ জন্য প্রয়োজন গণ-আন্দোলন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশে কেউ না খেয়ে নাই। কথাটা কিছুটা সত্য। কিন্তু না খেয়ে না থাকলেও যথার্থ পুষ্টি নাই। সেটা আরও খারাপ। না খেয়ে থাকলে আন্দোলন হবে মানুষ ক্ষিপ্ত হবে। কিন্তু মানুষ এখন খেতে পাচ্ছে বলে আন্দোলন করার স্পৃহাটা নেই। এটাই পুঁজিবাদের ধর্ম।

তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন, আমাদের এখন বয়স হয়েছে। এখন আমাদের অবলম্বন তরুণরা। তারাই বাংলার নিপীড়িত মানুষকে মুক্তি দেবে। গণতন্ত্র ফিরিয়ে আনবে। তাই তরুণরা তোমাদের কাজটি ঠিক মতো করো। চিন্তা করো না। শুধু দেখো তোমাদের পাশে আমরা আছি কি না। সামনে থাকবে তোমরা, পিছনে থাকবো আমরা। তবেই পরিবর্তন আসবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মো. ফরিদ উদ্দিনসহ অনেকে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *