তহবিলে জমা সব অর্থ মসজিদে হতাহতদের দিচ্ছেন ডিম বালক

তহবিলে জমা সব অর্থ মসজিদে হতাহতদের দিচ্ছেন ডিম বালক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্ট্রেলিয়ার চরম ডানপন্থী সিনেটর ফ্র্যাসার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে যান উইল কনোলি। এরপর তার জন্য শুরু হয় চাঁদা তোলা এবং অনলাইনে একটি পিটিশন করা হয়, যাতে ওই সিনেটরকে বহিষ্কার করা হয় পার্লামেন্ট থেকে।

গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসলিম নিহত হওয়ার পর সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমদের অভিবাসনকেই এজন্য দায়ী করেন। এরপর এক সংবাদ সম্মেলনে ফ্রেজারের মাথায় ডিম ভাঙেন কনোলি। ওই সিনেটরও কনোলিকে কয়েকবার আঘাত করেন এবং তার বেশ কয়েকজন সমর্থক তাকে মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে রাখেন।

এ ঘটনার পর থেকে ‘এগ বয়’ হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন ১৭ বছরের কনোলি। পুলিশ এগ বয়কে ধরে নিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো মামলা করেনি। কনোলিকে আইনি সহায়তা দেয়ার জন্য অনলাইনে চাঁদা তোলা শুরু হওয়ার পর থেকে ৪২ হাজার ডলারেরও বেশি জমা হয়েছে। তবে, যেই লোক এই চাঁদা তোলার আয়োজন করেছিলেন তিন বলেন, ‘কনোলি জানিয়েছেন এই টাকার বেশিরভাগই তিনি ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় হতাহতদের দিয়ে দিতে চান।’

টুইটারে কনোলি লেখেন, ‘ওই মুহূর্তটায় মানুষ হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল। আমি সবাইকে জানাতে চাই, মুসলিমরা সন্ত্রাসী না এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। যারা মুসলিমদের সন্ত্রাসী মনে করে, তাদের মাথাও অ্যানিংয়ের মতোই ফাঁকা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *