তাপমাত্রা আরও কমতে পারে, বৃষ্টির আশঙ্কা

তাপমাত্রা আরও কমতে পারে, বৃষ্টির আশঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েক দিন। তাপমাত্রা কমতে পারে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস, বাড়তে পারে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ২৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ১৫ ও সর্বনিম্ন ১৩.৫; রাজশাহীতে সর্বোচ্চ ২৪, সর্বনিম্ন ১৩.৭; ময়মনসিংহে সর্বোচ্চ ২৩.২, সর্বনিম্ন ১৩.৮; রংপুরে সর্বোচ্চ ২২.৭, সর্বনিম্ন ১৩.৪; খুলনায় সর্বোচ্চ ২১.৫, সর্বনিম্ন ১৪.৮; বরিশালে সর্বোচ্চ ২২, সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আজ রোববার বিকেল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী কয়েকদিন আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এছাড়া সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। অন্যদিকে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা আরও কমে যাবে এবং শীত আরও তীব্র আকার ধারণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *