তাপমাত্রা না কমলেও শীতের অনুভূতি বেশি

তাপমাত্রা না কমলেও শীতের অনুভূতি বেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত দুই দিন তাপমাত্রা খুব একটা না কমলেও ঠাণ্ডার অনুভূতি অনেক বেশি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন এ ধরনের তাপমাত্রাই থাকবে বলে জানা গেছে।

এদিকে আজ থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সারা দেশেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এখন রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি। এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে আছে। আবার সর্বনিম্ন তাপমাত্রা আছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে। কয়েক দিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। কিন্তু সে সময় এত ঠাণ্ডা অনুভূত হয়নি। কারণ তখন সর্বোচ্চ তাপমাত্রা বেশি ছিল।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *