তাবলিগী কাজে দারুল উলূম দেওবন্দের নিরপেক্ষ অবস্থান

তাবলিগী কাজে দারুল উলূম দেওবন্দের নিরপেক্ষ অবস্থান

দেওবন্দ প্রতিনিধি : ভারতের দারুল উলুম দেওবন্দে তাবলীগ জামাতের কাজ করার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ আরুপ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষা প্রশাসন । ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় শিক্ষকদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় । দারুল উলুম দেওবন্দের এক দায়িত্বশীল মাওলানা মঈন ক্বসেমী সায়্যেদ আরশাদ মাদানীর বরাত দিয়ে বলেন, নিজামুদ্দীন মারকাজের চলমান সংকটের প্রভাব দারুল উলুমের ছাত্রদের উপর আসতে শুরু করেছে, যা পড়ালেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অতএব নিজামুদ্দীন মাকাজের সংকট নিরসন হওয়া পর্যন্ত তাশকীল- গাশতসহ তাবলীগের সকল কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

তিনি বলেন, নিজামুদ্দীন মারকাজে সৃষ্ট সংকট তাবলীগের আভ্যন্তরীন বিষয়। সুতরাং তা নিরসনের জন্য তাবলীগের মুরুব্বীদেরই এগিয়ে আসতে হবে । তবে দেওবন্দের ছাত্তা মসজিদে তাবলীগ জামাত এলে বাধা দেয়া হবে না বলেও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *