তামাশার নির্বাচন করতে দেওয়া হবে না : মওদুদ

তামাশার নির্বাচন করতে দেওয়া হবে না : মওদুদ

পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তামাশার নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, অন্যায় ভাবে বর্তমান সরকার ১০ বছর দেশকে শোষণ করেছে। উন্নয়নের কথা বলে লাগামহীন দুর্নীতি করেছে। নিজেদের বাঁচিয়ে রাখার জন্যই এবারও প্রহসনের নির্বাচন করতে চায়। কিন্তু এবার সেই তামাশার নির্বাচন করতে দেওয়া হবে না।

৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংলাপ যদি ফন্দি হয় তাহলে দেশের মানুষ রুখে দাঁড়াবে। ২০০৮ সালে শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়ে আমেরিকায় গিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় গেলে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সব বৈধতা দেওয়া হবে। কিন্তু আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম জিয়া যান নাই।

সভামঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন ফারুক, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আপনারা মাঠে নামলে সরকারের পতন ২৪ ঘণ্টার মধ্যেই হবে। একদিকে সংলাপ অন্যদিকে গ্রেপ্তার, নির্যাতন, তফসিল ঘোষণা পরস্পর বিরোধী অবস্থান থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে।

এদিকে বিএনপিতে নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, যদি নির্বাচন সুষ্ঠু চান, লড়াইয়ে জিততে চান, তাহলে বিএনপি আপাতত ভুলে যান।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। আমরা চাই শেখ হাসিনার মুক্তি কবে হবে। বলা হয়, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, যা সঠিক নয়। রাজাকারের গাড়িতে পতাকা আওয়ামী লীগই দিয়েছে। মহিউদ্দিন ও আশিকুর রহমানের গাড়িতে পতাকা তুলে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *