তারাবি আদায় হচ্ছে রোমের মসজিদে

তারাবি আদায় হচ্ছে রোমের মসজিদে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তারাবি নামাজের মধ্যদিয়ে ইতালিতে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

করোনায় এবার রাজধানী রোমের ৫৫টি মসজিদে ৮ রাকাত করে তারাবির নামাজের সিদ্ধান্ত নেয়া হয়। ইতালিতে রাত দশটায় কারফিউ জারি থাকায় মসজিদ কমিটিগুলো ওই সময়ের আগেই নামাজ শেষ করে।

তবে গত বছরের মতো এবারও কোন মসজিদে ইফতারের আয়োজন করা যাবেনা বলে ঘোষণা দিয়েছেন হেলাল কমিটির নেতারা।

এদিকে রেস্টুরেন্টসহ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইতালিতে ব্যবসায়ীদের বিক্ষোভ অব্যাহত আছে। বিভিন্নস্থান থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *