‘তারা পেয়ারে পাকিস্তান, তাদের অন্তরে বাংলাদেশ নেই’

‘তারা পেয়ারে পাকিস্তান, তাদের অন্তরে বাংলাদেশ নেই’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেত্রী ৯১ সালে ক্ষমতায় এসে রাজাকার যুদ্ধাপরাধী নিজামীকে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ে বসিয়েছিলেন। এর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দুটি খাতকে ধ্বংস করেছিলেন। এর কারণ, তারা পেয়ারে পাকিস্তান, তাদের অন্তরে বাংলাদেশ নেই।’
মঙ্গলবার (৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে দেশের সব পাটকল বন্ধ করে দিয়েছিল। এর উদ্দেশ্যই ছিল পাকিস্তানকে পাট শিল্পে সমৃদ্ধ করা। আর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা।’

তিনি বলেন, ‘পাট দিয়েই পাকিস্তান সরকার তাদের উন্নয়ন করেছে। বাংলাদেশ অংশে কোনো উন্নয়ন করেনি। এরই প্রতিবাদ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। তিনি ৬ দফা দিয়েছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে আমরা জয়লাভ করলেও শাসন ক্ষমতা হাতে নেব, পশ্চিম পাকিস্তানিরা তা মেনে নেয়নি। বিপরীতে জুলুম-নির্যাতন বাড়িয়েছে। এরপরই ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা সেই ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দিলেন। তারই আহ্বানে আমরা স্বাধীন দেশ পেলাম।’

তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীনের পর যুদ্ধবিধস্ত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নজর দেন জাতির পিতা। তিনি বন্ধ সব কলকারখানা চালু করে জাতীয়করণ করেন। এর মধ্যে পাট শিল্প ছিল অন্যতম। তিনি সোনালী আঁশের স্বপ্ন দেখতেন। কিন্তু, আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হলো। এরপরই আমাদের সোনালী দিনের আশা অন্ধকারে নিমজ্জিত হলো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *